1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রার আমাদী ইউনিয়নে গভীর রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা - Khulnar Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নড়াইল দুই’শ পঞ্চাশ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নড়াইলে ছাত্রদলের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ “ভুয়া সাংবাদিক” আখ্যা দিয়ে অপপ্রচার অভিযোগ মোরেলগঞ্জ টুডে’র পরিচলক ও চিফ তাকসিদের বিরুদ্ধে সুন্দরবনে কোস্ট গার্ডের “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ সক্রিয় সদস্য আটক যশোর সীমান্তে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান দুইজন আটক আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর পুরস্কার বিতরণী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান কয়রার আমাদী ইউনিয়নে গভীর রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা মোল্লাহাটে হাফিজ শেখ নামের যুবকের আত্মহত্যা কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও মোংলার পশুর নদীতে ট্রলার থেকে পড়ে এক মাঝি নিখোঁজ লোহাগড়ায় ধানের বাজারে ধস কতৃপক্ষের নাই কোন তদারকি বিপাকে সাধারণ কৃষক লোহাগড়ায় জেলেদের ১৫ টন চাউল গেল কোথায়? তালিকা দিতে গড়িমসি মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ্ মডেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত তাজিমকে আহবায়ক ও হাবিবুরকে সদস্য সচিব করে খুলনা মহানগর ছাত্রদলের নতুন কমিটি স্কুল-কলেজে বসবে সোলার প্ল্যান্ট, শিক্ষাখাতে আধুনিকায়নে নতুন উদ্যোগ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন, বাড়ছে অর্থনৈতিক শঙ্কা সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের গোলাগুলি, চার জেলে জীবিত উদ্ধার লোহাগড়ায় মধুমতী নদী থেকে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী তরুণী সীমার মরদেহ উদ্ধার

কয়রার আমাদী ইউনিয়নে গভীর রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১১০ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।স্প্রে করে অচেতন করার অভিযোগ, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট — স্বামী-স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীনখুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুড় গ্রামে গভীর রাতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী আঃ রশিদ মিস্ত্রী, পিতা- জবেদ আলী মিস্ত্রী, অভিযোগ করেন যে বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। তিনি দাবি করেন, আশেপাশের পরিচিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ।জানা গেছে, মসজিদকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ রেমেনা খাতুন ও তার স্বামী আঃ রশিদ মিস্ত্রী রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে তাদের অচেতন করার চেষ্টা চালায়। পরে ঘরে প্রবেশ করে আলমারি ও ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে— আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা, দুই ভরি ওজনের দুটি স্বর্ণের রুলি, একটি স্বর্ণের চেইন এবং এক জোড়া স্বর্ণের কানের দুল।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে তারা ঘরের আলমারি খোলা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। ঘটনার পর থেকেই স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে পড়েন।
বর্তমানে মোছাঃ রেমেনা খাতুন ও তার স্বামী আঃ রশিদ মিস্ত্রী কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা না হলেও ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ না হলে এলাকায় আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।