1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় ধানের বাজারে ধস কতৃপক্ষের নাই কোন তদারকি বিপাকে সাধারণ কৃষক - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

লোহাগড়ায় ধানের বাজারে ধস কতৃপক্ষের নাই কোন তদারকি বিপাকে সাধারণ কৃষক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৯ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলার সকল হাট বাজারে ধানে মুল্য এক হাজার থেকে ১১ শ টাকা। এই মূল্য নিয়ে বিপাকে পড়েছে লোহাগড়ার সাধারণ কৃষক।একদিকে প্রকৃতির বৃষ্টিতে ভিজে যাচ্ছে ধান, অপর দিকে জনের ( কিষেন) দাম হাজার টাকা ছাড়িয়েছে তারপর আবার এলাকার ধান ব্যাবসায়ীদের সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দেয়া। কৃষকদের এযেন মরার ওপর খাড়ার ঘাঁ।

এলাকার সাধারণ কৃষক, রইচ উদ্দিন টিপু, আসাদ শেখ, শাকিল শেখ, মানিক শেখ, ফরিদ সিকদার, রফিকুল মন্ডল সহ বেশকিছু কৃষকের সাথে কথা হলে তারা বলেন আমরা শুনছি বাপু কৃষক নাকি বাংলাদেশের জান! এ কি করতিছে আমাগে সরকার মাইরে ফেলাক!! সারা বছর কষ্ট ওইরে ধানের দাম ১১শ টাহা মন। শুনছি নীল সাহেবরা জোর করে নীল চাষ করায় সঠিক মূল্য দেতো। এতো তার চেয়ে খারাপ। সামনের বছর রিকসা চালাতি যাবানি, ধান,পান আর লাগাবো নানে।

এই বিষয়ে লোহাগড়ার স্থানীয় কয়েকজন ধান ব্যাবসায়ীর সাথে কথা হলে তারা বলেন সরকার বিদেশ থেকে চাউল আমদানি ও মিলাররা কম দামে ধান ক্রয় করাতে ধানের বাজারে ধস নেমেছে।এবিষয়ে লোহাগড়া উপজেলার কৃষি কর্মকর্তা মুনমুন সাহার সাথে কথা হলে তিনি বলেন লোহাগড়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। তবে বৃষ্টির কারণে কৃষক ক্ষতিগ্রস্থ। আর ধানের মুল্য তো সরকার নিদিষ্ট একটা দাম দিয়েছে। তবে কেন স্থানীয় ধান ব্যাবসায়ীরা এমন সিন্ডিকেট করেছে তা আমার জানা নাই। ধানের মুল্য নিয়ে ঊর্ধ্বতন মহলে কথা বলেছি।

নড়াইল জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান বলেন ধান ক্রয়বিক্রয় ভোক্তা অধিকার আইনে পড়ে না। বিষয়টি কৃষি বিপনন বিভাগের আপনারা সেখানে যোগাযোগ করেন।এই ধানের মুল্য নিয়ে উপজেলার প্রতি এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এলাকাবাসী ধানের ন্যায্য মুল্য চায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।