1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত যুবক আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ - Khulnar Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নড়াইল দুই’শ পঞ্চাশ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নড়াইলে ছাত্রদলের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ “ভুয়া সাংবাদিক” আখ্যা দিয়ে অপপ্রচার অভিযোগ মোরেলগঞ্জ টুডে’র পরিচলক ও চিফ তাকসিদের বিরুদ্ধে সুন্দরবনে কোস্ট গার্ডের “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ সক্রিয় সদস্য আটক যশোর সীমান্তে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান দুইজন আটক আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর পুরস্কার বিতরণী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান কয়রার আমাদী ইউনিয়নে গভীর রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা মোল্লাহাটে হাফিজ শেখ নামের যুবকের আত্মহত্যা কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও মোংলার পশুর নদীতে ট্রলার থেকে পড়ে এক মাঝি নিখোঁজ লোহাগড়ায় ধানের বাজারে ধস কতৃপক্ষের নাই কোন তদারকি বিপাকে সাধারণ কৃষক লোহাগড়ায় জেলেদের ১৫ টন চাউল গেল কোথায়? তালিকা দিতে গড়িমসি মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ্ মডেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত তাজিমকে আহবায়ক ও হাবিবুরকে সদস্য সচিব করে খুলনা মহানগর ছাত্রদলের নতুন কমিটি স্কুল-কলেজে বসবে সোলার প্ল্যান্ট, শিক্ষাখাতে আধুনিকায়নে নতুন উদ্যোগ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন, বাড়ছে অর্থনৈতিক শঙ্কা সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের গোলাগুলি, চার জেলে জীবিত উদ্ধার লোহাগড়ায় মধুমতী নদী থেকে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী তরুণী সীমার মরদেহ উদ্ধার

যশোরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত যুবক আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সেলিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় শাহরুখ (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।যশোর সদর উপজেলার চাউলিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সেলিনা আক্তার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা ও দেলোয়ার রহমানের স্ত্রী।

আহত শাহরুখ একই ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের ওলিয়ার মেড়লের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা আক্তার ইঞ্জিনচালিত ভ্যানে করে বাড়ি থেকে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে চাউলিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা সেলিনা আক্তার ও মোটরসাইকেল আরোহী শাহরুখ গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মহিলা সার্জারি ওয়ার্ডে সেলিনা আক্তার মারা যান।অপরদিকে আহত শাহরুখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন।

নিহত সেলিনা আক্তারের মরদেহ ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।