1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা ও অফিস উদ্বোধন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

তেরখাদায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা ও অফিস উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৯৪ বার শেয়ার হয়েছে

তেরখাদা প্রতিনিধি।।অবসর প্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ,তেরখাদা খুলনা এর আয়োজনে আজ বিকেল সাড়ে ৪ টার দিকে তেরখাদা সুপার মার্কেটের দ্বিতল ভবনে অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও অবঃ সার্জেন্ট মোঃ রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অফিস উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা।

মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আয়োজিত অফিস উদ্বোধন ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, খুলনা জেলা শাখার সভাপতি
মোঃ তরিকুল ইসলাম, ও সাধারণ সম্পাদক সিঃ ওঃ আঃ সালাম বিশ্বাস, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, খুলনা জেলা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিক ছিলেন, সংগঠনেরসহ-সভাপতি সার্জেন্ট ( অবঃ ) মোঃ বখতিয়ার রহমান,সাধারণ সম্পাদক ল্যাঃ কর্পোঃ ( অবঃ ) মোঃ ইকরামুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক সার্জেন্ট ( অবঃ ) মোঃ আলী গফ্ফার, সার্জেন্ট ( অবঃ ) মোঃ পারভেজ আলম, সার্জেন্ট ( অবঃ ) মোঃ আব্দুস সামাদ, মোঃ আক্তারুজ্জামান, মোঃ মাসরুর মোল্যা। সভায় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বলেন, আপনারা দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। অবসর গ্রহণের পরও সমাজের জন্য আপনাদের অভিজ্ঞতা অমূল্য সম্পদ হিসেবে ব্যবহৃত হবে। দেশের সেবায় দীর্ঘদিন কাজ করার পর এখন এসেছে সেই অভিজ্ঞতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার।আপনাদের সততা, দায়িত্ববোধ এবং নেতৃত্বগুণ তেরখাদার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় আপনাদের অংশগ্রহণ কাম্য।
তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করবে।আপনারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী হতে উৎসাহিত করবেন-এটাই আমাদের প্রত্যাশা।তিনি বলেন, দেশপ্রেম শুধু কর্মজীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আজীবনের এক অঙ্গীকার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।