1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ্ মডেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ্ মডেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯১ বার শেয়ার হয়েছে

মো: এখলাস  শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার কে.জি স্কুল রোডস্থ মোরেলগঞ্জ নগর একাডেমি তাহ্ফিজুল উম্মাহ্ মডেল মাদ্রাসার উদ্যোগে হিফজুল কুরআন সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘ ৬ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন মাদ্রাসার উস্তাদদের অংশগ্রহণে বিশেষ মশক পরিচালনা করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান উস্তাজুল হুফ্ফাজ শায়েখ আব্দুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এমন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুরআনের হাফেজরা জাতির সম্পদ, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।”বিকাল ৪টায় অত্র প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীকে নতুন ছবক প্রদান করা হয়। আসর নামাজের পর পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ৯ জন হাফেজ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, কুরআনের শিক্ষায় আলোকিত প্রজন্ম গঠনে এমন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক মানুষ তৈরিতে মাদ্রাসাটির অবদান প্রশংসনীয়।

সমাপনী বক্তব্যে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “পবিত্র কুরআনের আলো সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ ৬ বছর ধরে এই মাদ্রাসা দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও কুরআনের হাফেজ তৈরির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।