1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুন্দরবনে কোস্ট গার্ডের "অপারেশন ম্যানগ্রোভ শিল্ড" অস্ত্র ও গোলাবারুদ'সহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ সক্রিয় সদস্য আটক - Khulnar Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নড়াইল দুই’শ পঞ্চাশ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নড়াইলে ছাত্রদলের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ “ভুয়া সাংবাদিক” আখ্যা দিয়ে অপপ্রচার অভিযোগ মোরেলগঞ্জ টুডে’র পরিচলক ও চিফ তাকসিদের বিরুদ্ধে সুন্দরবনে কোস্ট গার্ডের “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ সক্রিয় সদস্য আটক যশোর সীমান্তে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান দুইজন আটক আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর পুরস্কার বিতরণী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান কয়রার আমাদী ইউনিয়নে গভীর রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা মোল্লাহাটে হাফিজ শেখ নামের যুবকের আত্মহত্যা কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও মোংলার পশুর নদীতে ট্রলার থেকে পড়ে এক মাঝি নিখোঁজ লোহাগড়ায় ধানের বাজারে ধস কতৃপক্ষের নাই কোন তদারকি বিপাকে সাধারণ কৃষক লোহাগড়ায় জেলেদের ১৫ টন চাউল গেল কোথায়? তালিকা দিতে গড়িমসি মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ্ মডেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত তাজিমকে আহবায়ক ও হাবিবুরকে সদস্য সচিব করে খুলনা মহানগর ছাত্রদলের নতুন কমিটি স্কুল-কলেজে বসবে সোলার প্ল্যান্ট, শিক্ষাখাতে আধুনিকায়নে নতুন উদ্যোগ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন, বাড়ছে অর্থনৈতিক শঙ্কা সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের গোলাগুলি, চার জেলে জীবিত উদ্ধার লোহাগড়ায় মধুমতী নদী থেকে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী তরুণী সীমার মরদেহ উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ সক্রিয় সদস্য আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদ’সহ আটক।শুক্রবার (১৫’মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে পঞ্চম বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ’সহ আটক করা হয়।

তিনি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত বুধবার ১৩ মে বিকাল ৫ টা থেকে ২ দিন ব্যাপি বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন কোকিলমনি কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন বাংলাদেশ কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বাংলাদেশ কোস্ট গার্ডও পাল্টা গুলিবর্ষণ শুরু করে। বাংলাদেশ কোস্ট গার্ডের তীব্র প্রতিরোধের মুখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩ টি একনলা বন্দুক, ১ টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২ টি ওয়াকিটকি ও ৪ টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত মোঃ মেহেদী হাসান (২৫) ও মোঃ রমজান শরীফ (১৯) বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানা এবং মোঃ এনায়েত (২৫) ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। উল্লেখ্য, গত ১৩ মে বনবিভাগের তৎপরতা ও সহযোগিতায় করিম শরীফ বাহিনী কর্তৃক জিম্মিকৃত ৪ জন জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।