নিজস্ব প্রতিবেদক।। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে নগরীর খালিশপুর থানাধীন মোংলা পোর্ট কলোনি মাঠে এই সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার।
এ সময় তিনি খেলায় অংশগ্রহণকারী বিজয়ী দল সিভিল বিভাগের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এর আগে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের খেলোয়াড়দের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন তিনি। অন্যদিকে এ বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের খেলায় ম্যান অফ দা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করে সিভিল বিভাগের খেলোয়াড় মিলটন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন ও বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ উদযাপন কমিটির আহবায়ক হাসিবুল হোসেন সুমন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব, মো: মেহেদী হাসান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, আইকিউএসি’র পরিচালক মো. আনিসুর রহমান, প্রক্টর শাকীল আহমদ, সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।