মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।। নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদী থেকে নিখোঁজ হওয়ার পর বুদ্ধি প্রতিবন্ধী তরুণী সীমার (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) ইচাখালির চর এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের সহায়তায় তার নিথর মর দেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ মে রবিবার দুপুর ৩টার দিকে লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতী নদীতে তার নানির সঙ্গে গোসল করতে নেমে তীব্র স্রোতের কারণে নিখোঁজ হন সীমা। এরপর থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি চালাচ্ছিলেন। অবশেষে আজ নিখোঁজের দুই দিন পর ইচাখালির চরে তার মরদেহ ভেসে ওঠে। কোটাকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার শেখ শাহ আলম বলেন অনেক খুঁজাখুঁজির পর আজ সকাল ১১ টার দিকে বুদ্ধি প্রতিবন্ধী তরুনী সিমার লাশ ইচাখালী চর থেকে উদ্ধার করা হয়েছে।
মৃত সিমা লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ মিয়ার মেয়ে। সে নানী বাড়ি ঘাঘা গ্রামে নানীর সঙ্গে বসবাস করতেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।