মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার অন্তর্ভুক্ত এলাকায় র্যাব ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী নেশাজাতীয় কফ সিরাপসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালান হওয়া বিভিন্ন পণ্যও জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা যৌথ ভাবে সীমান্তবর্তী ঘিবা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ধান্যখোলা গ্রাম থেকে দুই আসামিকে আটক করা হয়।অভিযানকালে তাদের কাছ থেকে ১১৮ বোতল WINCEREX এবং ৯৯ বোতল ESCUF ব্র্যান্ডের নেশাজাতীয় কফ সিরাপসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।এদিকে একই দিনে যশোর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় পৃথক চোরা চালানবিরোধী অভিযানে বিজিবি সদস্যরা ১২টি শাড়ি, দুটি থ্রি-পিস, দুটি কম্বল, ১৫টি পোশাক সামগ্রী, এক কেজি জিরা, এক প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট এবং ২০৫টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৪২ হাজার ৪০০ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ বেনাপোল পোর্ট থানা-এ হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।