মোঃ আলমগীর হোসেন,নড়াইল।। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে চারদিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১২টায় ইতনার দৌলতপুর এলাকার শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে পুরোহিত লক্ষীকান্ত চক্রবর্তীর নেতৃত্বে সহকর্মী কার্তিক চক্রবর্তী, জয়দেব সমাজদার, শুভংকর আচার্য্য ও শুভ চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে পূজা-অর্চনার মাধ্যমে এ উৎসবের সূচনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব কমিটির আহবায়ক বিজন কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা ননীগোপাল দত্ত, সমাজসেবক প্রসেন হাজরা, শ্যামল কুমার সাধু খাঁ, ভবদেব সাহা, তরুণ সমাজসেবক পলাশ হাজরা, শ্রী বুড়ো ঠাকুরের গাছতলা পরিচালনা কমিটির সভাপতি অলোক সাহা, উৎসব কমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক, ইউপি সদস্য তমাল কৃষ্ণ কুন্ডু, অশোক ঘোষ, পাপন কুন্ডু, প্রশান্ত বিশ্বাসসহ প্রমূখ।
পূজা শেষে দুপুরে আগত ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
৪দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বাউল সংগীত পরিবেশন, ভজন কীর্তন পরিবেশন, পদাবলী কীর্তন, মতুয়া সমাবেশ ও হরিনাম সংকীর্তন, হরিযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চারদিনব্যাপী বৈশাখী উৎসব উপলক্ষে শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলাসহ আশেপাশের এলাকাজুড়ে বিশাল মেলা বসেছে। মেলায় দোকানীরা হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছে।
এ বিষয়ে বৈশাখী উৎসব ও মেলা কমিটির আহবায়ক বিজন কুমার সেন বলেন, প্রাচীন এই ধর্মীয় প্রতিষ্ঠানে দীর্ঘ ২১ বছর ধরে বৈশাখ মাসে ধর্মীয় অনুষ্ঠান এবং পূজা, পার্বণ অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকায় এই উৎসবটি লোকজ উৎসব হিসেবে পরিগণিত হয়ে পড়েছে। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব সম্পন্ন করার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গ্রামবাংলার প্রজাহিতৈষণী জমিদার লোকমাতা রাণী রাসমণির মকিমপুর কাছারী বাড়ি সংলগ্ন শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধাম অবস্থিত।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।