মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনার কয়রা উপজেলায় আদালতে মামলা চলমান থাকা এবং নিষেধাজ্ঞার আদেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মঈনুল হক কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।জিডি নং ১৩৮৩, ট্রাকিং নং SEE439। তারিখ: ২৮/০৭/২০২৬।জিডিতে যা বলা হয়েছে
ভুক্তভোগী মোঃ মঈনুল হক (৬৩), পিতা: মোহরান হোসেন, গ্রাম-বাগালী, থানা-কয়রা, জেলা-খুলনা জিডিতে উল্লেখ করেন, বিবাদীদের সাথে তার জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে তিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, কয়রায় এম.আর ১১৯/২৫ নং মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন এবং আদালতের নিষেধাজ্ঞার আদেশ রয়েছে।
অভিযোগে তিনি বলেন, “অদ্য ২৮/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ০৭.০ ঘটিকার সময় ১। আমিন উল্লাহ সানা, ২। আহসান সানা, ৩। এবাদুল সানা, সর্ব পিতা মৃত আক্কাস সানা, সাং ঘুগরাকাটি এবং ৪। গোলাপ সরদার, পিতা মৃত আঃ মাজেদ সরদার, সাং বাগালী আমার সম্পত্তিতে এসে জমির মাটি কেটে ফেয়ার পরিবর্তনের চেষ্টা করে।”
তিনি আরও জানান, এসময় প্রতিবাদ করলে ১নং বিবাদী হাতে থাকা ধারালো দা দিয়ে খুন-জখমের হুমকি দেয়। ২-৪ নং বিবাদী কোদাল ও লাঠি দিয়ে মারপিট করতে উদ্যত হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা চলে যায়। যাওয়ার সময় তারা “সুযোগ পেলেই খুন করে জমি জবর দখল করবে” বলে বারবার হুমকি দেয়।স্বাক্ষীঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন: ১। মোঃ আব্দুল হান্নান শেখ, ২। সাব্বির আহম্মেদ ৩। সমিয়ারা বেগম সর্ব সাং বাগালী, থানা কয়রা।
ভুক্তভোগী জিডিতে উল্লেখ করেন, বর্তমানে বিবাদীদের হুমকির মুখে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে বলে তার আশঙ্কা।থানার পদক্ষেপকয়রা থানার ডিউটি অফিসার এএসআই মোঃ আব্দুর রহিম অভিযোগটি সাধারণ ডায়েরীভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসি মোঃ হাসানুজ্জামান বরাবর প্রেরণ করেছেন।
এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।