নিজস্ব প্রতিবেদক | খুলনায় রমজান মাসে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক মারুফ হোসেন ওমর-এর মরদেহের সন্ধান মিলেছে প্রায় পাঁচ মাস পর। হরিনটানা থানার চক আহসানখালী এলাকায় একটি বাড়ির উঠান খুঁড়ে তার মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান,রমজান মাসে হঠাৎ করেই নিখোঁজ হন ওমর। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের উৎকণ্ঠা বাড়লেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
এসময় আসামি মুরাদ জানায়,নিহত মারুফ তার স্ত্রীর সাথে নগরীর সংগীতা আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সেই সম্পর্কের লোভ দেখিয়ে তাকে বাড়িতে ডেকে নেওয়া হয়।তারপর দুজন মিলে প্রথমে চায়ের সাথে ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করে কাজ না হলে তারা তাকে শ্বাসরোধ হত্যা করে বাড়ির উঠানে পুঁতে রাখে।
খুলনার হরিণটানা থানা এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে পাঁচ মাস পর। নিহত মারুফের বাড়ি খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা।তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন ।
দীর্ঘ পাঁচ মাস পর প্রিয়জনের মরদেহ ফিরে পাওয়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রাও দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা জানান,ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ,ঘটনার বিস্তারিত বিবরণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।