মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।ভারতে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে তিন সহযোগীসহ যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বুধবার সকাল দিকে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামে অবস্থানকালে ডেভিড ইমন বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতেন।
সম্প্রতি একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে তার সহযোগীরা হামলা ও ভাঙচুর চালায়। ওই ঘটনার পর ডেভিড ইমন ফোনে প্রতিষ্ঠানের মালিককে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে ডেভিড ইমন ও তার সহযোগীদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।