খুলনা প্রতিনিধি।।খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে অজ্ঞাত পরিচয়ের এক বালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই সকাল আনুমানিক ৯ টার দিকে স্থানীয়দের মাধ্যমে লেকের পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শিশুটির বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) খুলনা মহানগরীসহ আশপাশের এলাকায় সম্প্রতি কোনো শিশু নিখোঁজ হয়ে থাকলে বা উদ্ধার হওয়া শিশুটির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দ্রুত হরিণটানা থানা অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।
পুলিশের ধারণা, শিশুটির পরিচয় শনাক্ত করা গেলে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার রহস্য উন্মোচনে সহায়ক হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে হরিণটানা থানা পুলিশ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।