পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে শাহিন (৩৪) নামে এক মাদককারবারিকে দুইশো পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই-২৬) দুপুরে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোকলেচুর রহমান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে শাহীনকে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, দুইশত পিচ ইয়াবাসহ শাহীন নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক, সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।