মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনার কয়রা উপজেলায় পণ্য মোড়কজাতকরণ ও নিবন্ধন সনদ ছাড়াই বেকারি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি করায় দুইটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ঘুগরাকাটি বাজার ও জায়গীর মহল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্য মোড়কজাতকরণ এবং নিবন্ধন সনদ গ্রহণ না করে বেকারি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি করায় ঘুগরাকাটি বাজারের ইমরান ফুড এবং জায়গীর মহল হাসান ফুড প্রোডাক্টস-কে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনার পরিদর্শক মো. বায়েজিদ বোস্তামী উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।