1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন

ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭ বার শেয়ার হয়েছে

ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তি সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন।প্রতারণার শিকার ওই ব্যক্তি হলেন ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের মৃতঃ শামসুর রহমান শেখ এর ছেলে মোঃ নুর ইসলাম শেখ।

এলাকায় এ বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী গত ১৩ জুলাই তারিখে যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের মৃত আনছার গাজীর ছেলে মোঃ হুসাইন আহমদ ওরফে সুমন এর বিরুদ্ধে ভূক্তভোগী ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে আফ্রিকা মহাদেশের মরিশাস পাঠানোর কথা বলে হুসাইন আহমদ ওরফে সুমন চলতি বছরের জানুয়ারী থেকে এপ্রিল মাস পর্যন্ত কয়েক কিস্তিতে সাড়ে ৪ লাখ টাকা নেন।

সাড়ে ৪ লাখ টাকা নেওয়ার পরে তাকে ভিসা দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে এজেন্সি অফিসে আটকে রেখে আরোও টাকা আদায় করেন। পরবর্তীতে প্রতারক হুসাইন আহমদ সুমন ভুক্তভোগী নুর ইসলামকে একটি ভূয়া ওয়ার্ক পারমিট দেন। ওয়ার্ক পারমিটের কপিটি পরীক্ষা করে দেখা যায় সেটি জাল (নকল) । বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী নুর ইসলাম তাঁর টাকা ফেরত চান। এর পর থেকে নুর ইসলাম কে বিদেশে পাঠানোর কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসও হয়।

ভুক্তভোগী নুর ইসলাম বলেন, বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি ও বন্ধক রেখে এবং এনজিও থেকে সুদে টাকা নিয়ে তিনি সাড়ে ৪ লাখ টাকা দিয়েছেন প্রতারক হুসাইন আহমদ সুমনকে এখন সুদের টাকা পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। স্ত্রী-সন্তানদের নিয়ে সংসারের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে।ভুক্তভোগী নুর ইসলাম আরোও বলেন, বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের বিষয়ে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। সুরাহা না হওয়ায় তিনি ডুমুরিয়া থানায় প্রতারক হুসাইন আহমদ ওরফে সুমন এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।তবে ভুক্তভোগী নুর ইসলাম বলেন, প্রতারক হুসাইন আহমদ সুমন টাকা নেওয়ার বিষয় অস্বীকার করে উল্টো আমার নামে মামলা করবেন বলে বিভিন্ন ভয়ভীতি দিচ্ছেন।

এ ব্যাপারে গত ১৩ জুলাই ভুক্তভোগী নুর ইসলাম প্রতারক হুসাইন আহমদ সুমন এর বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম প্রতারক হুসাইন আহমদ সুমন কে থানায় আসার জন্য বললে তিনি থানায় আসেনী। উল্টো হুসাইন আহমদ সুমন থানায় আসতে না চেয়ে ভূক্তভোগী নুর ইসলামের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।