মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হায়াতখালী বন টহল ফাঁড়ির বন কর্মীরা অভিযান চালিয়ে ১২০ কেজি বিষ প্রয়োগে মারা চিংড়ি মাছ জব্দ করেছে।
এ সময় ১ টি নৌকা, ১ বোতল অবৈধ ভারতীয় কীটনাশক, ২ টি ভেশাল জাল সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে ঐ টহল ফাঁড়ির আওতাধীন নলবুনিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে এ সকল মাছ সহ নৌকা জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান পরিচালনা করেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুুতি চলছে।
জব্দকৃত বিষযুক্ত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।