1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে মামা হাতে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

মোল্লাহাটে মামা হাতে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৬৩ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৌতম সমাদ্দার গৌর দিগঙ্গা গ্রামের বিশ্ব সমাদ্দারের ছেলে এবং সম্পর্কে ধর্ষিতা শিশুটির মামা অর্থাৎ মা’য়ের চাচাতো ভাই।

রবিবার (৩০ মে) রাত ১১টায় উপজেলার গাওলা ইউনিয়নের দিগঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুক্তভোগী পরিবারটিকে ভয়ভীতি প্রদর্শন এবং অর্থের প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই  অভিযুক্ত গৌর সমাদ্দার পালাতক রয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দিগঙ্গা গ্রামের বাসিন্দা গৌর সমাদ্দার ওই শিশুকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির কান্নাকাটিতে বিষয়টি প্রকাশ পেলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ।
অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী দরিদ্র পরিবারটিকে মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখানো হচ্ছে। একই সাথে ঘটনাটি নিয়ে থানা-পুলিশ না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে ।

স্থানীয় ইউপি সদস্য ভজন সমাদ্দার সহ এলাকাবাসী জানান, ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। অপরাধী যেই হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অর্থের বিনিময়ে এই অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানান, ধর্ষণের শিকার একটি শিশু মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে হাসপাতাল সুত্র আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে তাদের থানায় নিয়ে আসে এবং লিখিত এজাহার দায়ের জন্য পরামর্শ দেয়া হয়। ভুক্তভোগীর পিতা পরিবারের সাথে পরামর্শের জন্য সময় চেয়ে চলে যায় আর ফিরে আসে নাই। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ অভিযুক্ত গৌর সমাদ্দারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।