1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার-এর শুভ উদ্বোধন - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার-এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।সাভার, ১৮ জানুয়ারি ২০২৬ : বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

একই সঙ্গে দেশের জনবলকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ স্থাপন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে আজ রবিবার (১৮-০১-২০২৬) সাভারে বিরুলিয়ার ছোটকালিয়াকৈরে ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার’- এর শুভ উদ্বোধন করেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার’-এর পরিচিতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় নৌবাহিনী প্রধান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিশুদের গুণগত শিক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

‘শিক্ষাই প্রগতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার’ বর্তমানে বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিতে বদ্ধ পরিকর। একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গঠন ও শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে রয়েছে লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাশরুম, ইনডোর প্লে এরিয়া, শিশুপার্ক ও বিস্তৃত খেলার মাঠ। গুণগত ও মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির মাধ্যমে দক্ষ ও মেধাবী মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে নৌবাহিনীর পরিচালিত স্কুলসমূহ কাজ করে যাচ্ছে।

এখানে সামরিক –অসামরিক ও সকল শ্রেণি-পেশার মানুষের সন্তানদের সুশিক্ষা প্রদানের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। উল্লেখ্য, নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে ‘নৌবাহিনী এ্যাংকোরেজ স্কুল এন্ড কলেজ খুলনা’ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে। এছাড়াও, থানা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে ‘নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ঢাকা’ ও ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই’ যা শিক্ষা বিস্তারে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ববোধের গৌরবজ্জ্বল স্বীকৃতি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।