1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ার সেনহাটি বাসীর দীর্ঘদিনের দাবি পূরণে আশার আলো  ক্রিসেন্ট পিপলসের মাঝ রাস্তা খুলে দেওয়ার উদ্যোগে -এমপি এসকে আজিজুল বারী হেলাল - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

দিঘলিয়ার সেনহাটি বাসীর দীর্ঘদিনের দাবি পূরণে আশার আলো  ক্রিসেন্ট পিপলসের মাঝ রাস্তা খুলে দেওয়ার উদ্যোগে -এমপি এসকে আজিজুল বারী হেলাল

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৮৬ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া।।খুলনা জেলার সেনহাটি এলাকার মানুষে দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল ক্রিসেন্ট পিপলস সংলগ্ন মাঝ রাস্তা পুনরায় খুলে দেওয়া। অবশেষে সেই দাবির বাস্তবায়নে আশার আলো দেখতে শুরু করেছেন এলাকাবাসী। খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল এর সরাসরি হস্তক্ষেপে বহু প্রতীক্ষিত এই উদ্যোগ বাস্তব রূপ পেতে যাচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বন্ধ থাকায় সেনহাটি ও আশপাশের এলাকার হাজারো মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ প্রতিদিন বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হন। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছিল।

এ অবস্থায় এলাকাবাসী বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রীতি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

গতকাল শনিবার ১৩ জুন বিকাল সাড়ে চারটায় ক্রিসেন্ট পিপুল জুটমিল মাঝ রাস্তা পরিদর্শন করেন এবং সেনহাটি শিববাড়ি মাঠে জনসভায় বলেন রাস্তার জন্য মানুষ নয় মানুষের কল্যাণ রাস্তা হয়।তার এই ইতিবাচক উদ্যোগে এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেনহাটির বাসিন্দারা জানান, “এই রাস্তা চালু হলে মানুষের ভোগান্তি অনেক কমে যাবে। আমরা মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞ।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, রাস্তা খুলে দেওয়া হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, বরং এলাকার ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডেও নতুন গতি ফিরে আসবে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যেই প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উপস্থিত ছিলেন খুলনা জেলার বিএনপি যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলি জুলু,জেলা যুগ্ন আহবায়ক এনামুল হক সজল,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, আনিসুর রহমান আনিস, আরিফুর রহমান আরিফ, রেজাউল ইসলাম রেজা, ইমতিয়াজ আলী সুজন, অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সিনিয়র সহ-সভাপতি শরীফ মোজাম্মেল হোসেন,

গাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানা, সাজ্জাদ হোসেন, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোহাম্মদ আলী মিন্টু, রিনা পারভিন, পলি আক্তার, এনামুল হাসান মাসুম, কুদরতি লাহি ইস্পিকার, আরিফুল ইসলাম হাসান, আব্দুল কাদের জনি, শেখ লিটন, মোহাম্মদ আলী টুটুল, ইতেখার ডাঃ এস এম মেহেদী হাসান, আব্দুস সালাম, আবু হানিফা জাসু প্রমূখ। শিববাড়ি জনসভা শেষ করে দৌলতপুর ঘাট পরিদর্শন করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।