1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা ডুমুরিয়া উপজেলা খাদ্য গুদামে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমে ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠেছে - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

খুলনা ডুমুরিয়া উপজেলা খাদ্য গুদামে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমে ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠেছে

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪২ বার শেয়ার হয়েছে

খুলনা প্রতিনিধি।।প্রকৃত কৃষকদের বাদ দিয়ে ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ধান সংগ্রহ, কৃষকদের হয়রানি।কৃষকদের অভিযোগে এমনটি বলা হয়েছে,খুলনা ডুমুরিয়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এর বিরুদ্ধে। সরকারি নীতিমালা অনুসরণ না করে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের পরিবর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও মিলার মালিকের মাধ্যমে ধান ক্রয় করছেন।

অভিযোগ অনুযায়ী,সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে কৃষকদের কাছ থেকে প্রতি টনে প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায় করা হচ্ছে। এতে একদিকে কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগে আরও দাবি করা হয়েছে, এসব অনিয়ম ও দুর্নীতির পেছনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের মদদ রয়েছে। কৃষকরা অভিযোগে উল্লেখ করেন,গত সোমবার বিষয়টি নিয়ে খাদ্য গুদামে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম আমাদের সঙ্গে অসৌজন্য মূলক ও অশোভন আচরণ করেন।

‎কৃষকেরা এমন আচরণ অত্যন্ত দুঃখ বলে জনক মন্তব্য করেন। অভিযোগে আরও বলেন, আমাদের উৎপাদিত ধান খাদ্য গুদামে দেওয়ার জন্য প্রায় এক মাস ধরে ঘুরছি। এখনো আমাদের বস্তা দেওয়া হয়নি। অথচ ব্যবসায়ীদের নিয়মিত বস্তা সরবরাহ করা হচ্ছে। আমাদের বলা হচ্ছে, বস্তা আসলে ধান নেওয়া হবে। এতে সাধারণ কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ‎অভিযোগে আরও জানা গেছে, লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হলেও তালিকাভুক্ত অনেকের কাছে বর্তমানে ধান নেই। ফলে তাদের পরিবর্তে খাদ্য গুদামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাই ধান কিনে কৃষকদের নামে সরবরাহ করছেন বলে অভিযোগ রয়েছে। এতে প্রকৃত কৃষকরা সরকারি ধান সংগ্রহ কর্মসূচি থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় কৃষকদের দাবি, যারা নির্ধারিত সময়ের মধ্যে ধান সরবরাহ করতে পারছেন না, তাদের নাম বাদ দিয়ে নতুন করে প্রকৃত ধান চাষিদের তালিকা প্রস্তুত করা হোক। একই সঙ্গে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা,‎জবাবদিহিতা ও কৃষকদের সমঅধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। অন্য দিকে সরকার ধান ক্রয় করছে অথচ টন প্রতি গুদামে বা লেবারদের ৬০০/৮০০ টাকা করে দিতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক জানান গুদামের পাশে রাখা অনেক ধান চারা গজিয়েছে,গোপনে গোপনে টাকা খেয়ে ঐ ধান নেবে কিন্তু আমাদের ধান নিচ্ছে না।এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে অভিযোগ অস্বীকার করে ডুমুরিয়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন,খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হচ্ছে। ‎কোনো ব্যবসায়ীর কাছ থেকে ধান নেওয়া হয় না। উৎকোচ নেওয়ার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।