1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত

  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত হয়েছে। উপজেলা কৃষি অফিস কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

মঙ্গলবার (২২ এপ্রিল-২৬) বিকেলে সমাপনী অনুষ্ঠানে (তৃতীয় দিন) কেশবপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি অফিসার দ্বীপজয় বিশ্বাস-এর পরিচালনায় বক্তব্য রাখেন, কেশবপুর, মণিরামপুর, অভয়নগর সিনিয়র টেরিটরি অফিসার, কামরুজ্জামান পলাশ, চিংড়া সেতু ফার্মিকম্পো-এর সত্বাধিকারী কৃষি উদ্যোক্তা শেখ মুহাইমিনুল ইসলাম, SAAO DKI-এর কেশবপুর শাখার সভাপতি মশিউর রহমান প্রমূখ।বিভিন্ন এলাকার কৃষকদের উৎপাদিত লাউ, কুমড়া কচু, বেল, বিট কপিসহ বিভিন্ন ফসল কৃষিস্টলে স্থান পেয়েছে।

৯ নং ইউনিয়নের কৃষক এরশাদ আলী জানান, “আমি একটি লাউ নিয়ে এসেছি। আমার বাড়ির চালে সর্বোচ্চ ১৬ থেকে ১৮ কেজি ওজনের লাউ পেয়েছি। আমি এই লাউয়ের একটি বীজ পাঁচ টাকা করে বিক্রি করি।”আলতাপোল গ্রামের এক কৃষক সাড়ে তিন কেজি ওজনের বিটকপি কৃষিমলায় নিয়ে এসেছেন। কৃষি মেলায় বিভিন্ন এলাকার কৃষকদের তাদের ফসলের মান অনুযায়ী পুরস্কার ও সার্টিফাই প্রদান করা হয়।সোমবার (২০ এপ্রিল-২৬) অনুষ্ঠানে কেশবপুর উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জ জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর থানা প্রেস ক্লাবের সভাপতি এ কে আজাদ ইকতিয়ার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, জয়েন্ট সেক্রেটারি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু-সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।