1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৭২ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকবাল হোসেনের বিরুদ্ধে জোর পুর্বক মৎস্য ঘের লুটপাট ও ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন ঐ ইউনিয়নের সামাদ শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, একই এলাকার বাগালি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকবাল হোসেন, জাফর, হাসানুর, ইমরান, ফিরোজ, বাবু জাহাঙ্গীর সহ ২০/২৫ জন গত ১ জুন সকালে আমার মৎস্য ঘের লুটপাট করে এবং বাসা ভাংচুর করে। আমি বিষয়টি ৭/৮ জনের নাম উল্লেখ করে কয়রা থানায় এজারের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইকবাল হোসেনের সাথে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। তারই জের ধরে সে প্রতিনিয়ত আমাদের নানাবিধ ক্ষতি করার চেষ্টা করে আসছে।

বর্তমানে আমি যে মৎস্য ঘেরটি ভোগ দখল করে আছি। ঐ মৎস্য ঘেরটি করতে হলে ইকবাল হোসেনকে ৫০ হাজার টাকা দিতে হবে জানিয়ে দেয়। আমি সেই টাকা দিতে অস্বীকার করলে আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে তিনি। এমতাবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে গত ১ জুন রাতে আমার মৎস্য ঘেরে দলবল সহ দেশীয় অস্ত্র শাস্ত্র নিয়ে বেআইনিভাবে ঘেরে  প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে লুটপাট করে ও ঘরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে যায়। এতে করে আমার প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে।

পরবর্তিতে আমি জানতে পেরে আমার মৎস্য ঘেরে প্রবেশ করতে গেলে আমাকে সহ আমার ভাই আব্দুল কাদেরকে এলোপাতাড়ি মারধর করে। পরে আমাদের চেঁচামেচিতে স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল হতে আমাদেরকে উদ্ধার করে। এ ব্যাপারে কয়রা থানায় এজারের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে অভিযোগের বিষয়টি নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, আমি ঘটনার সাথে কোন প্রকার জড়িত ছিলাম না। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি বলেন, বিষয়টি জানতে পেরে প্রকৃত ঘটনাটি জানার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘটনার সাথে সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানাে হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।