1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় সড়কের দুই পাশে অবৈধ দখল জনদুর্ভোগ চরমে - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

দিঘলিয়ায় সড়কের দুই পাশে অবৈধ দখল জনদুর্ভোগ চরমে

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৬৯ বার শেয়ার হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি।।দিঘলিয়া উপজেলা বারাকপুর বাজারসহ সেনহাটি বাজার থেকে সাগর মিল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও স্থাপনা গড়ে ওঠায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কিছু ব্যক্তি ও ব্যবসায়ী রাস্তার পাশে দোকান, শ্মশানের সামনে টংঘর ফল কলা বিক্রি, নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালামাল রেখে সড়ক সংকুচিত করে ফেলেছেন। ফলে প্রতিদিন যানজট, দুর্ঘটনা ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের দুই পাশে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে অস্থায়ী দোকানপাট ও ক্রিসেন্ট ঘাট মসজিদের সিঁড়ি বসানো হয়েছে। কোথাও কোথাও দোকানের মালামাল সামগ্রী ফেলে রাখা হয়েছে। এতে যানবাহন চলাচলের জন্য রাস্তার অনেক অংশ অকার্যকর হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবারও দখলদাররা আগের অবস্থায় ফিরে আসে। ভ্যান চালক ও ইজিবাই চালকরা বলেন, রাস্তা সরু হয়ে যাওয়ায় প্রতিদিন যানজটে সময় নষ্ট হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই বাধা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের চলাফেরা।

এছাড়া রাতের বেলায় অবৈধ স্থাপনার কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায় এ রাস্তায় চলে সাগর জুটমিল পণ্য বহনকারী ট্রাক ক্রসিং এ সমস্যার বিঘ্ন বেশি হয়। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

তারা বলেন, জনস্বার্থে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে, অন্যথায় ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।