1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৭ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত যশোর জেলা কার্যালয়ের আয়োজনে ও কেশবপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ জুন-২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।

প্রতিযোগিতায় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন এই ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রত্যেক বিদ্যালয় থেকে তিন জন করে মোট ১২ জন শিক্ষার্থী ছিলো। এর মধ্যে বিতর্কের পক্ষে ও বিপক্ষে যুক্তির লড়াইয়ের মাধ্যমে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬০.৮৩ নম্বর পেয়ে বিজয়ী এবং কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫৬ নম্বর পেয়ে রানারআপ হয়েছে। এছাড়াও শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অর্ক পাল। বিতর্কের বিষয় গুলো ছিলো “দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক মূল্যবোধের তুলনায় অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন”। “দুর্নীতি প্রতিরোধে যুবসমাজের সক্রিয়তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকার চাইতেও কার্যকর”। “দুর্নীতি নির্মূলে সামাজিক মুল্যবোধের পুনরুদ্ধার প্রশাসনিক সংস্কারের চাইতেও গুরুত্বপূর্ণ”।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন বা শাস্তির চেয়ে সামাজিক সচেতনতা বেশি কার্যকর।আইনের কঠোর প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে দুর্নীতি রুখতে। সমাজের প্রতিটি স্তরের মূল্যবোধ ও নৈতিকতা চর্চা বাড়াতে পারলেই দুর্নীতির মূল উপড়ে ফেলা সম্ভব। তাই দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মাঝে সচেতনতা সৃষ্টি করাটা খুবই গুরুত্বপূর্ণ। এ প্রতিযোগিতায় অংশ নিলে তরুণরা দুর্নীতির কুফল সম্পর্কে জানতে পারে তাদেরকে ভাবতে শেখায়। পক্ষে-বিপক্ষে যুক্তির লড়াইয়ের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। এছাড়াও সততা ও নিয়মানুবর্তিতার চর্চা হয়। তাতে করে জীবনে দুর্নীতি করার সুযোগ পেলেও তারা কখনো করবেনা। এছাড়াও প্রতিটি পরিবার থেকে শিশুদের সততার শিক্ষা দেওয়া হলে তারা বড় হয়ে দুর্নীতিমুক্ত থাকবে।
বক্তারা আরও বলেন, শুধু সচেতনতা দিয়েই দুর্নীতিবাজদের থামানো যাবে না। সমাজে দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করতে হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কঠোর নজরদারি এবং সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতিবাজদের সঠিক শাস্তি হলেই দুর্নীতি কমবে। সমাজে দুর্নীতিবিরোধী পরিবেশ থাকলে দুর্নীতিবাজরা ভয় পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত যশোর জেলা কার্যালয়ের কনস্টেবল এমরান হোসেন, কনস্টেবল হুমায়ূন কবির, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি হাজী রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সহ সভাপতি এনামুল হাসান নাঈম, কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুফিয়া পারভীন শিখা, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।