1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ - Khulnar Khabor
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত আড়ংঘাটা রেলস্টেশনের সামনে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ লোহাগড়ায় সরকারি সার পাচারের অভিযোগে ৪০ বস্তা সার জব্দ, নছিমন আটক খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান

মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১০৬ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||প্রকৃতিকে ভালোবাসুন, সবুজ বাংলাদেশ গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে বসতবাড়িতে গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) বিকেলে মোংলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমেঠ চার্চ অব দ্যা বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন স্কুলের কমোলতি ছাত্র-ছাত্রীদের মাঝে এ ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

রেভারেন্ট মঙ্গল বিশ্বাসের সভাপতিত্বে ও স্বাস্থ্যকর্মী প্রদীপ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার। এছাড়া বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন,প্রজেক্ট ম্যানেজার নাহিদা সুলতানা, কেয়ারগিভার এ্যালবার্ট স্বপ্না দাস, ব্রাহ্মণমেঠ চার্চ অব দ্যা বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন স্কুলের শিক্ষক বৃষ্টি দাস ছাত্র – ছাত্রী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “উপকূলীয় এলাকার লবণাক্ত মাটিতে সব ধরনের গাছ টিকে থাকতে পারে না। তবে সফেদা, আম, সিরিজ, কদবেল ও মেহগনি এ পরিবেশের জন্য উপযোগী। সঠিক পদ্ধতিতে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করলে এগুলো দ্রুত বেড়ে উঠবে। তাই জীবন বাঁচাতে বৃক্ষের অবদান অপরিসীম।

বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন,প্রজেক্ট ম্যানেজার নাহিদা সুলতানা উপস্থিত সকল শিক্ষার্থীর অভিভাবকদের একটি করে গাছ লাগানোর অনুরোধ করে জানান, একটি গাছ এক টুকরো প্রাণ। তাই উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বসতভিটায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে ফলজ ও ঔষধি গাছ মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।