অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) আনুমানিক সকাল ১০টায় মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার ভাগাবাজার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত ইবারত আলী রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘বড় হাফেজ সাহেব’ হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় পৌঁছালে বাসটি একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইবারত আলী রাস্তায় ছিটকে পড়ে গেলে বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কাটাখালি হাইওয়ে পুলিশের ওসি মোঃ জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।