1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা - Khulnar Khabor
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোল্লাহাটে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত কেশবপুরে খালের কালভার্ট থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ কেশবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলার ৪ ইউনিয়নে মশা নিধনে নেই কার্যকর পরিকল্পনা যশোরে নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল দিঘলিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভৈরব সেতু নির্মাণ কাজ নানা জটিলতায় আটকে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর রাতের আধারে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট লোহাগড়ায় একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট হচ্ছে লোহাগড়ায় ইছামতির বিলে মাছ ধরতে করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, অপর এক কৃষক আহত যশোরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা স্বামীর আত্মহত্যার চেষ্টা ডুমুরিয়ায় জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মালিকানা হালনাগাদ, ‘মোল্যা ফার্মেসি’ এখন ‘জসিম মোল্লা ফার্মেসি’ মেসার্স মোল্যা ফার্মেসি (ড্রাগ লাইসেন্স নং- ডিএল ১১২৪)-এর প্রতিষ্ঠাতা প্রোপাইটর মো. আফতাব মোল্লার পরিবারের সম্মতিক্রমে প্রতিষ্ঠানের মালিকানা বর্তমান প্রোপাইটর মো. জসিম মোল্যার নামে হালনাগাদ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নাম ‘মোল্যা ফার্মেসি’ থেকে পরিবর্তন করে ‘জসিম মোল্লা ফার্মেসি’ রাখা হয়েছে। কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত আহত ১ পারিবারিক কলহে ফেজবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা মোরেলগঞ্জে যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ৬২ জন গ্রেফতার

কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭৭ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর যশোর।।কেশবপুরে সাংবাদিকতার মাধ্যমে সত্য, ন্যায় ও জনস্বার্থ রক্ষার প্রত্যয়ে ‘সাপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার আয়োজনে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

শনিবার (০৬ জুন-২৬) সকাল ১১টায় কেশবপুর থানা প্রেসক্লাবের হলরুমে ‘দেশ জনতার কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রুহুল আমিন খান-এর সভাপতিত্বে এবং দেশ জনতার কথা পত্রিকার বার্তা সম্পাদক ও কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পত্রিকার উপদেষ্টা সম্পাদক নুরুল ইসলাম গাজী, ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, বার্তা সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টার ও কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ দেবনাথ, অর্থ সম্পাদক শামীম আক্তার মুকুল, অর্থ ব্যবস্থাপনা সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী সম্পাদক মোহাম্মদ মোসলেম উদ্দিন, সহকারী বার্তা সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম ডাবলু, সহকারী নির্বাহী সম্পাদক মাহবুবুর রহমান সবুজ, স্টাফ রিপোর্টার রুহুল আমিন হিরণ, সাংবাদিক ওবায়দুর রহমান, সাংবাদিক লিটন হোসেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ সালাম মুর্শিদী, প্রচার সম্পাদক নুরুল জামান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মুকুল, ফটো সাংবাদিক এম এ খালেকসহ দেশ জনতার কথা পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে, পত্রিকার বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং দেশব্যাপী প্রতিনিধি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে দেশ জনতার কথা পত্রিকা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকমহলে একটি ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, একটি সংবাদপত্রের সবচেয়ে বড় শক্তি হলো পাঠকের বিশ্বাস ও আস্থা। সেই আস্থা অটুট রাখতে হলে সর্বদা সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। তারা আশা প্রকাশ করেন, দেশ জনতার কথা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন খান বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। সাংবাদিকতার মূল লক্ষ্য হলো মানুষের কথা তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজের বাস্তব চিত্র জনগণের সামনে উপস্থাপন করা। তিনি বলেন, “দেশ জনতার কথা শুধু একটি সংবাদপত্র নয়, এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটিকে দেশের অন্যতম গ্রহণযোগ্য গণমাধ্যমে পরিণত করতে হবে।”

তিনি আরও বলেন, সীমিত সামর্থ্য ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও পত্রিকাটিকে এগিয়ে নিতে অবিরাম পরিশ্রম করা হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সংবাদ সংগ্রহ, পাঠকের আস্থা অর্জন এবং সংবাদপত্রের মানোন্নয়নে যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। তিনি আশা প্রকাশ করেন, একদিন দেশ জনতার কথা জাতীয় পর্যায়ে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করবে এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, পত্রিকার গুণগত মান আরও বৃদ্ধি করতে হবে এবং পাঠকের চাহিদা অনুযায়ী দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আরও কাছাকাছি যেতে হবে।

পরিশেষে সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন খান, দেশ, জাতি, পত্রিকার উত্তরোত্তর সাফল্য এবং সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।