1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর - Khulnar Khabor
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোল্লাহাটে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত কেশবপুরে খালের কালভার্ট থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ কেশবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলার ৪ ইউনিয়নে মশা নিধনে নেই কার্যকর পরিকল্পনা যশোরে নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল দিঘলিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভৈরব সেতু নির্মাণ কাজ নানা জটিলতায় আটকে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর রাতের আধারে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট লোহাগড়ায় একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট হচ্ছে লোহাগড়ায় ইছামতির বিলে মাছ ধরতে করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, অপর এক কৃষক আহত যশোরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা স্বামীর আত্মহত্যার চেষ্টা ডুমুরিয়ায় জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মালিকানা হালনাগাদ, ‘মোল্যা ফার্মেসি’ এখন ‘জসিম মোল্লা ফার্মেসি’ মেসার্স মোল্যা ফার্মেসি (ড্রাগ লাইসেন্স নং- ডিএল ১১২৪)-এর প্রতিষ্ঠাতা প্রোপাইটর মো. আফতাব মোল্লার পরিবারের সম্মতিক্রমে প্রতিষ্ঠানের মালিকানা বর্তমান প্রোপাইটর মো. জসিম মোল্যার নামে হালনাগাদ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নাম ‘মোল্যা ফার্মেসি’ থেকে পরিবর্তন করে ‘জসিম মোল্লা ফার্মেসি’ রাখা হয়েছে। কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত আহত ১ পারিবারিক কলহে ফেজবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা মোরেলগঞ্জে যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ৬২ জন গ্রেফতার

ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয়ে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর।সোমবার (০৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় কোস্ট গার্ড ৪ টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটসমূহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, গত রবিবার ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হতে ৯১ জন বাংলাদেশি জেলেকে ৪টি ফিশিং বোটসহ গ্রহণ করা হয়।তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে।

পরবর্তীতে আজ সোমবার (৮’জুন) সকাল ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।