মোরেলগঞ্জ প্রতিনিধি : মোঃ এখলাস শেখ।।বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের কাঁঠালতলা এলাকার বাসিন্দা লিমন মোল্লা হৃদয়ের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসার পরপরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও বন্ধুমহলের ধারণা, পারিবারিক কলহের জের ধরে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। মৃত্যুর আগে লাইভে এসে তিনি ব্যক্তিগত জীবনের কিছু বিষয় তুলে ধরেন। জানা গেছে, তার একটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন ও নেটিজেনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।