1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় নবমুসলিম গৃহবধূর উপর হামলার বিচারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

কয়রায় নবমুসলিম গৃহবধূর উপর হামলার বিচারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৮৬ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনার কয়রা উপজেলার গড় আমাদী গ্রামে এক নবমুসলিম গৃহবধূর উপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। রবিবার বিকালে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। গড় আমাদী গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুক্রবার রাতে পারিবারিক বিরোধের জেরে আব্দুল্লাহ গাজীর বাড়িতে মোঃ রবিউল ইসলামের স্ত্রী নবমুসলিম রেহেনা আক্তারকে মেরে গুরুতর জখম করা হয়।

বক্তাদের দাবি, এ ঘটনায় সেনা সদস্য রায়হান সুমন, রাসেল গাজী, লুৎফর রহমান গংরা জড়িত। বর্তমানে ওই গৃহবধূ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মানববন্ধনে স্থানীয়রা বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে একজন নারীর উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।”

তারা আরও বলেন, “পারিবারিক কলহ থাকতেই পারে, কিন্তু তার সমাধান সহিংসতা নয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে সমাজে শান্তি ফিরবে।”মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন। তাদের হাতে ‘নারী নির্যাতনের বিচার চাই’, ‘দোষীদের গ্রেফতার কর’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

এ বিষয়ে কয়রা থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।