1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল - Khulnar Khabor
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোল্লাহাটে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত কেশবপুরে খালের কালভার্ট থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ কেশবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলার ৪ ইউনিয়নে মশা নিধনে নেই কার্যকর পরিকল্পনা যশোরে নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল দিঘলিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভৈরব সেতু নির্মাণ কাজ নানা জটিলতায় আটকে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর রাতের আধারে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট লোহাগড়ায় একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট হচ্ছে লোহাগড়ায় ইছামতির বিলে মাছ ধরতে করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, অপর এক কৃষক আহত যশোরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা স্বামীর আত্মহত্যার চেষ্টা ডুমুরিয়ায় জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মালিকানা হালনাগাদ, ‘মোল্যা ফার্মেসি’ এখন ‘জসিম মোল্লা ফার্মেসি’ মেসার্স মোল্যা ফার্মেসি (ড্রাগ লাইসেন্স নং- ডিএল ১১২৪)-এর প্রতিষ্ঠাতা প্রোপাইটর মো. আফতাব মোল্লার পরিবারের সম্মতিক্রমে প্রতিষ্ঠানের মালিকানা বর্তমান প্রোপাইটর মো. জসিম মোল্যার নামে হালনাগাদ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নাম ‘মোল্যা ফার্মেসি’ থেকে পরিবর্তন করে ‘জসিম মোল্লা ফার্মেসি’ রাখা হয়েছে। কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত আহত ১ পারিবারিক কলহে ফেজবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা মোরেলগঞ্জে যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ৬২ জন গ্রেফতার

যশোরে নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩১ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন ও স্বাগত জানিয়ে যশোর জেলা যুবদলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যশোর লালদীঘির পাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, আরিফ হোসেন এবং যশোর নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল।বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়ন এমপি-কে মনোনয়ন দেওয়ায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় বক্তারা যশোর জেলার পাঁচজন নেতার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। নবগঠিত কমিটিতে এম তমাল আহমেদ যুগ্ম সম্পাদক, নুরে আলম সিদ্দিকী সোহাগ আইন বিষয়ক সম্পাদক, মাজেদুল ইসলাম রুমন পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক, মহিউদ্দিন রাজু গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ডা. মাহমুদুল হাসান খান সুমন সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়।

পরে যশোর জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আর.এন. রোডস্থ ঢাকা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।সমাবেশে যশোর জেলা ও নগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।