1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রাতের আধারে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

রাতের আধারে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৭ বার শেয়ার হয়েছে

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৪ নং বারুইখালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পায়লাতলা গ্রামে প্রবাসী মোঃ শহিদ হাওলাদারের বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও রুপার বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে প্রবাসী শহিদ হাওলাদারের স্ত্রী উম্মে কুলসুম বেগম তার অসুস্থ মেয়েকে ডাক্তার দেখানোর জন্য বাড়িতে তালা দিয়ে মোরেলগঞ্জ বাজারে যান। রাত আনুমানিক ৯টার দিকে বাড়িতে ফিরে এসে তিনি ঘরের সামনের তালা খুলে ভেতরে প্রবেশ করলে দেখতে পান ঘরের কাপড়চোপড় ও বিভিন্ন মালামাল বিছানা ও মেঝেতে এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে।
পরে তিনি দেখতে পান বাড়ির পেছনের দুটি দরজা খোলা এবং দ্বিতীয় তলার দরজার তালা ভাঙা। এছাড়া প্রথম তলার স্টিলের আলমারির দরজা খোলা অবস্থায় ছিল। চোরেরা আলমারি ও লাগেজ তল্লাশি চালিয়ে নগদ প্রায় ৯৫ হাজার টাকা, ছয় জোড়া স্বর্ণের কানবালা (প্রায় ৪ ভরি), এক জোড়া স্বর্ণের রুলি (১ ভরি), চারটি স্বর্ণের চেইন (৪ ভরি), পাঁচটি স্বর্ণের আংটি (৩ ভরি), একটি স্বর্ণের হার সেট (৪ ভরি), শিশুদের পাঁচটি স্বর্ণের আংটি (১০ আনা), ছয়টি স্বর্ণের নাকফুল (৬ আনা), তিনটি রুপার চেইন, তিন জোড়া নুপুর ও দুই জোড়া রুপার চুড়িসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

ভুক্তভোগী উম্মে কুলসুম বেগম বলেন, “আমাদের সর্বস্ব নিয়ে গেছে। কিভাবে এত কিছু নিয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী প্রবাসী মোঃ শহীদ হাওলাদারের স্ত্রী উম্মে কুলসুম বেগম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।