মোঃ আলমগীর হোসেন , নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়ার নলদী ইউনিয়নের ইছামতির বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে এ সময় অপর এক কৃষক আহত হয়েছেন।
শনিবার (৬জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নলদী ইউনিয়নের ইছামতীর বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।নিহত বাবুল বিশ্বাস (৩২) লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে। আহত শহীদ শেখ (৪০) একই গ্রামের মৃত পনা শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৪টায় পাশ্ববর্তী ইছামতী বিলে মাছ ধরতে যান বাবুল বিশ্বাস ও শহীদ শেখ। এ সময় বজ্রপাতে বাবুল বিশ্বাস ও শহীদ শেখ গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত শহীদ শেখ নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় ওই দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।