মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) উপজেলার চাপাতলা ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান (২২) উপজেলার বন্দবিলা ইউনিয়নের চাপাতলা আজমপুর গ্রামের খোকনের ছেলে। আহত নয়ন (১৫) একই গ্রামের মানিকের ছেলে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রে জানা যায়, রমজান ও নয়ন খাজুরা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চাপাতলা ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তারা গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। আহত নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।