1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে মহানগর নিসচা'র বর্ণাঢ্য কর্মসূচি পালিত - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে মহানগর নিসচা’র বর্ণাঢ্য কর্মসূচি পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৩১ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দিন,খুলনা || খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালিত হয়েছে। ৮ম বারের মতো মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার‘ প্রতিপাদ্যে এবার পালিত হয়েছে দিবসটি।

সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে খুলনার প্রাণ কেন্দ্র ময়লাপোতার মোড়ে র‌্যালী ও সমাবেশের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।

খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ এর খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, বিআরটিএর খুলনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ ও খুবি শিক্ষার্থী প্রধান ট্রাফিক কন্ট্রোলিং সমন্বয়ক খুলনা মহানগর মো. নাঈম মল্লিক।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক প্রশাসন) খন্দকার হোসেন আহমেদ, সহকারী কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ওলিউজ্জামান, খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন, সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহের, কেডিএস এর সভাপতি আব্দুস সালাম শিমুল, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান মিনা, খুলনা উন্নয়ন আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ইসলামী আন্দোলন নেতা তরিকুল ইসলাম কাবির, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, ফটো জানার্নালিষ্ট এসোসিযেশন খুলনা জেলার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, মোহাম্মদ সাব্বির খান, ডাক্তার সুজন বিশ্বাস, কাজী আব্দুল ওহাব, চুন্নু খন্দকার, কামরুল ইসলাম কচি, আব্দুর রাজ্জাক, নাজমুল হাসান, নিসচার সহ-সভাপতি মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, সহ-সাধারণ সম্পাদক শেখ মেরাজ হোসেন, মো. আবু মুছা, অর্থ সম্পাদক আফজাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সাদিয়া ইয়াসমিন, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রনি গাজী, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জান্নাত, সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষার্থী আসিফ হোসেন আরিক, খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী সাদমান সাকিব সিহাব, তালিমুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী তানজিদ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি খলিলুর রহমান, ইসলামী যুব আন্দোলনের মাওলানা হাবিবুল্লাহ গাজী, ছাত্র শিবির নেতা মো. হোসেন শেখ, আহসান উল্লাহ শিহাব, আল আমিন, মো. রাকিব, নিসচার কার্যনির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম নয়ন, মো. শাহ নেওয়াজ, জিয়াউল হক মিলন, সাদ্দাম হোসেন, মো আইয়ুব আলী, বিপ্লবী কাজী খলিল, মো. এম এ সাদী, কাজী রাসেল, মো. হেলাল হোসেন, মো. হুমায়ুন কবীর, জাহিদুর রেহমান, মোড়লগঞ্জ কল্যাণ ফোরাম খুলনার সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক নাট্য টিমের পরিচালক মাসুদ শেখ, মডেল এইচ এম সানাউল্লাহ লিটন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা দেশের একটি বড় সমস্যা। একে প্রতিরোধ করতে হলে জনসচেতনতার বিকল্প নেই। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা বন্ধ তথা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।