1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর,।।যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ১২ টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বাজার এলাকায় রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শণিবার (১ আগস্ট-২৬) বিকেল ৪:০০ টায় গৌরীঘোনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জি এম আব্দুস সালাম সবুজ-এর সভাপতিত্বে এবং গৌরীঘোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং দৈনিক রানার পত্রিকার গৌরীঘোনা ইউনিয়ন প্রতিনিধি ইব্রাহিম খলিল বাবুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাঃ রোকসানা খাতুন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিএম হিরোন তারেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরীঘোনা প্রেসক্লাবের উপদেষ্ঠা এস,আর সাঈদ, কেশবপুর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম মনু, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউনুচ এবং গৌরীঘোনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী মুনিয়া সুলতানা, মঙ্গলকোট রংমহল নাট্য সংস্থার সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সরদার এবং গৌরীঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোলাইমান ফকির।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, অর্থনৈতিক সচ্ছলতা ও পুষ্টির চাহিদা পূরণে বৃক্ষরোপণের অপরিসীম গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব দেখা যাচ্ছে, তা থেকে মুক্তি পেতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল ও নিরাপদ পৃথিবী গড়তে আমাদের বেশি বেশি ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগাতে হবে এবং তার সঠিক পরিচর্যা করতে হবে।

​গুরুত্বপূর্ণ এই আলোচনা সভা শেষে গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ১২০ টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এরপর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ গৌরীঘোনা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারা রোপণ করে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে গৌরীঘোনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।