1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়া উপজেলায় জুলাই পুনর্জাগরণ শপথ পাঠ (ভার্চুয়াল) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

দিঘলিয়া উপজেলায় জুলাই পুনর্জাগরণ শপথ পাঠ (ভার্চুয়াল) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২২২ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা || দিঘলিয়ায় শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় দিঘলিয়া উপজেলা প্রশাসন এবং সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয় এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) উপলক্ষে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, দিঘলিয়া থানা এস আই নারায়ন, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, সুন্দরবন কলেজে অধ্যায়নরত জুলাই কন্যা নেহা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি, ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিলেন সোহেব, ইমরান, লাবিবা, অভিভাবকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সমাজসেবা ও মহিলা বিষয় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, শারমীন এস. মুরশিদ কর্তৃক জুলাই পুনর্জাগরণ কেন্দ্রিক মূল্যবান আলোচনা শেষে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, নারী ও শিশু নির্যাতন দূর করে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকারে সমগ্র বাংলাদেশের সকল জেলা ও উপজেলা একযোগে ভার্চুয়ালি শপথ করা হয়।

অতঃপর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক উপজেলাস্থ প্রতিবন্ধীদের পরিচয়পত্র কার্ড (অভিভাবকদের) তুলে দেওয়া হয়। পরবর্তীতে, একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।