1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে-আমিরুল কাগজী - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে-আমিরুল কাগজী

  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৭৫ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি || খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলার উপকূলীয় মানুষের বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ার উদ্দেশ্য নিয়ে ৬ জুলাই রবিবার প্রথম দিন কপিলমুনি ইউনিয়নের অসচ্ছল রোগীদের জন্য আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

খুলনা-৬ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজীর পৃষ্ঠপোষকতায় এই ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন, কয়রা পাইকগাছার অসচ্ছল মানুষ যাতে উন্নত চিকিৎসা নিতে পারে সেজন্য উপজেলায় এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে রোগীর সেবা দেওয়া হবে। আজ থেকে শুরু হল এই উদ্যোগ।

দুই উপজেলার ১৭ই ইউনিয়নের এমনিভাবে চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে।বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশের সার্বিক তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের সেবা প্রদান করেন ডাক্তার মোঃ মোস্তফা কামাল (বিভাগীয় প্রধান কার্ডিওলজি খুলনা মেডিকেল কলেজ),ডাক্তার মোহাম্মদ তাজরুল ইসলাম ইউরোলজি বিশেষজ্ঞ কেএমসি, ডাক্তার মোহাম্মদ ইসতিয়াক মাহমুদ চর্ম রোগ বিশেষজ্ঞ, ডাক্তার অমিত নাক কান গলা বিশেষজ্ঞ, ডাক্তার রাজিব অর্থোপেডিক্স,ডাক্তার হারুন অর রশিদ, ডাক্তার হাসানুর রহমান, ডাক্তার আলাউদ্দিন সিকদার,ডাক্তার এফ এম নাজিম উদ্দিন, ডাক্তার মোঃ সাবেতুল ইসলাম প্রমুখ।
ক্যাম্প পরিচালনা এবং রোগীদের সুশৃংখলভাবে চিকিৎসকদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সার্বিক দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ ,সাবেক ছাত্রদল নেতা মিনারুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান, সেক্রেটারি আসিফ সরদার,লতার বিএনপি নেতা ওমর ফারুক মিঠু,মোহাম্মদ সামাদ গাজী, লুকমান গাজী,পাইকগাছা যুবদল নেতা বিপ্লব সরকার,পাইকগাছা কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সাবেক ছাত্রদল নেতা মোঃ খাইরুল ইসলাম রাড়ুলী ইউনিয়ন যুবদল কর্মী মোঃ জাহাঙ্গীর গাজী ও মোঃ বেলাল সরদার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।