1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গাজীপুরে পিস্তলের গুলি ছুড়ে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার হুমকি: ভিডিও ভাইরাল - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

গাজীপুরে পিস্তলের গুলি ছুড়ে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার হুমকি: ভিডিও ভাইরাল

  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৩০ বার শেয়ার হয়েছে

রিয়াজুল ইসলাম রিয়াজ || গাজীপুরের শ্রীপুরে পিস্তল উঁচিয়ে আকাশের দিকে গুলি করে স্কুল ছাত্রীকে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে তেহিম মাতবর (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে।  গুলি ছোঁড়ার ভিডিও ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সন্ধ্যায় পুলিশ তেহিমকে গ্রেপ্তার অভিযান চালায়।

এর আগে যুবক ও তার বাবা-মাসহ পালিয়ে যায়। উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তেহিম ওই গ্রামের মো. আসাদুজ্জামান মাতবরের ছেলে।

জানা গেছে, তেহিম কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়। সে দলবল নিয়ে এলাকায় মোটরসাইকেলে দাপিয়ে বেড়ায়। স্থানীয়রা তার ভয়ে প্রতিবাদ করতে সাহস পায়না। এলাকায় জমি দখল মারামারিসহ সবখানে তেহিমের উপস্থিতি। এদিকে সে তার আইডিতে ফেসবুকে গুলি ছোঁড়ার ভিডিও আর ছুরি হাতের ছবি পোষ্ট করে।

প্রতিবেশীরা জানায় জানান, দুই দিন আগে ছোট্ট একটি বিষয় নিয়ে স্কুলছাত্রীর বাবার সঙ্গে তেহিমের বাক-বিতন্ডা হয়। বিষয়টি তেহিমের অভিভাবককে জানালে সে ক্ষিপ্ত হয়ে স্কুলছাত্রীর বাবাকে মারতে আসে। পিস্তল এনে গুলি করার হুমকি দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে শালিশ বৈঠক হয়।

প্রতিবেশীরা আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ওই এলাকায় বসবাস করেন, চাকুরি ব্যবসা করেন। অন্য জেলার বাসিন্দারা ভয়ে তার অপরাধের বিষয়ে মুখ খুলেন না। নির্যাতিত হয়েও চেপে যান। গুলির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তেহিমের পরিবারের লোকজন বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছে।

শনিবার (২৮ জুন )তার গুলি ছোঁড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এতে এলাকায় হৈচৈ পড়ে যায়। স্থানীয়রা তেহিমের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। বেরিয়ে আসে তেহিমের সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র।

এদিকে ভাইরাল ভিডিতে দেখা যায়, তেহিম একটি বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে পিস্তল উঁচিয়ে গুলি ছুঁড়ছে।

ওই ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ‘তেহিম প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ে। আমার মেয়েকে তুলে নিয়ে খুন করার হুমকি দিচ্ছে। দুইদিন ধরে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ আছে। আমরা চরম হুমকির মুখে আতঙ্কে আছি। তেহিম কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়। সে কাউকে মানেনা। তার গুলি ছোঁড়ার ভিডিওটি দেখে জীবনের নিরাপত্তাহীনতায় আছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে শনিবার সন্ধ্যায় তেহিমের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া জায়নি। তেহিমের বাবার মোবাইলও বন্ধ পাওয়া গেছে। তেহিমের চাচা কামাল হোসেন জানান, তেহিম ও তার বাবা-মা কেউ বাড়িতে নেই। কোথায় আছেন সেটিও জানেন না তিনি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের একাধিক টিম তাকে ধরতে কাজ করছে। দ্রুত সময়ে তেহিমকে আইনের আওতায় এনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।