1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
এবার রাজনীতির মঞ্চে ইলিয়াস  কাঞ্চন  ‘জনতা পার্টি বাংলাদেশ’ - এর যাত্রা শুরু  - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

এবার রাজনীতির মঞ্চে ইলিয়াস  কাঞ্চন  ‘জনতা পার্টি বাংলাদেশ’ – এর যাত্রা শুরু 

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৭৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে এবার নতুন রাজনৈতিক দল আসছে। আজ শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনালে দলটির আত্মপ্রকাশ হবে বলে জানা গেছে। একই সঙ্গে দলের রূপরেখা এবং পরবর্তী পরিকল্পনাসহ বিস্তারিত তুলে ধরা হবে অভিষেক অনুষ্ঠানে।

সূত্রমতে আত্মপ্রকাশ হতে চলা নতুন রাজনৈতিক দলের নাম ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। নতুন এই রাজনৈতিক দলের লক্ষ্য দেশের রাজনীতিতে নতুন কিছু নিয়ে আসা। সেই লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় নির্বাচনে অংশ নেয়াসহ নানা পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।

দল গঠনের বিষয়ে শওকত মাহমুদ মানবজমিনকে বলেন, আমরা মুক্তিযুদ্ধ ও চব্বিশের চেতনা নিয়ে দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে। দলের চেয়ারম্যান হিসেবে থাকবেন ইলিয়াস কাঞ্চন। এছাড়া ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন। আর আমি সেক্রেটারি জেনারেলের পদে আছি।

এক প্রশ্নের জবাবে শওকত মাহমুদ বলেন, আমাদের সব পরিকল্পনাই আছে। এর মধ্যে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইসঙ্গে তিনশ’ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনে দল অংশ নেয়ার চিন্তাও আছে।

দেশের সড়কে নিরাপত্তা নিয়ে জনমত গঠনে দীর্ঘদিন ধরে সক্রিয় ইলিয়াস কাঞ্চনের ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।