1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নির্যাতনের শিকার নারী ও শিশুর আশ্রয়স্থল ভিকটিম সাপোর্ট সেন্টার -  পুলিশ কমিশনার - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

নির্যাতনের শিকার নারী ও শিশুর আশ্রয়স্থল ভিকটিম সাপোর্ট সেন্টার –  পুলিশ কমিশনার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর||২৪ এপ্রিল ২০২৫ তারিখ বেলা ১২:০০ ঘটিকায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানা প্রাঙ্গণে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

সভায় জানুয়ারি-মার্চ ২০২৫ পর্যন্ত ৩ মাসে ভিকটিম সাপোর্ট সেন্টারে আগত ভিকটিমদের সম্পর্কে গৃহীত কার্যক্রম, কেস ম্যানেজমেন্ট এবং ফলোআপ এর চিত্র তুলে ধরা হয়। অত:পর নারী ও শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টার সমাজের বিভিন্ন স্তরে নির্যাতনের শিকার নারী ও শিশুদের সময়োপযোগী ও পেশাগত সেবা প্রদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্টিয়ারিং কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন সমাজে নির্যাতিত নারী ও শিশুদের পাশে আমাদের সম্মিলিতভাবে দাঁড়াতে হবে। তিনি সাপোর্ট সেন্টারে আগত ভিকটিমদের আইনগত ও মানবিক দিক দিয়ে প্রাপ্য সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার সাপোর্ট সেন্টারে ভিকটিমের সাথে আগত ছোট্ট সোনামণিদের খেলার জন্য বিভিন্ন ধরণের খেলনা সামগ্রী প্রদান করেন।

সভায় অন্যান্যদের মধ্যে জাস্টিস এন্ড কেয়ার, নবলোক, জাগ্রত যুব সংঘ, মেরী স্টপস ক্লিনিক, এসওএস চিলড্রেন ভিলেজ খুলনা, ওসিসি কেএমসিএইচ, ডিএসএস খুলনা, জেজেএস খুলনা, ব্লাস্ট খুলনা, জর্জ কোর্ট এবং সিএমএম কোর্টের আইনজীবী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।