1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সড়ক ও জনপথ, সড়ক ভবন ঘেরাও কর্মসূচি সফলে বৃহত্তর আমরা খুলনাবাসীর সংবাদ সম্মেলন - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

সড়ক ও জনপথ, সড়ক ভবন ঘেরাও কর্মসূচি সফলে বৃহত্তর আমরা খুলনাবাসীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার শেয়ার হয়েছে

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা||শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২/৪৫ মিনিটে জন্মভূমি ভবনে রবিবার সড়ক ও জনপথ ভবন ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্য বৃহত্তর আমরা খুলনাবাসী সংবাদ সম্মেলন করে, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর আমরা খুলনা বাশির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন।

লিখিত বক্তব্যে বলেন খুলনা নগরীর গল্লামারী ময়ূর নদীর উপর পূর্বের তৈরি একটি ব্রিজ ছিল। জনসংখ্যা ও যানবাহন বৃদ্ধির ফলে ২০১৬ সালে ৭ কোটি টাকা ব্যয়ে আরো একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়।

ব্রিজটি অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় ময়ুর নদী রক্ষা ও নৌযান চলাচল বিবেচনায় না থাকাই কয়েক বছরের মধ্যে ব্রিজটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এবং ঢাকার হাতির ঝিলের আদলে পাশাপাশি দুইটি সেতু নির্মাণের জন্য সড়ক বিভাগ ২০২১ সালে পরিকল্পনা গ্রহণ করে, যা ২০২৩ সালের ১২ অক্টোবর নতুন ব্রিজের নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়।

২০২৩ সালের ১৫ই নভেম্বর পূর্বের ব্রিজটি ভাঙ্গার কাজ শুরু হয়। যা ২০২৫ সালের মে মাসের মধ্যেই নতুন ব্রিজের কাজ শেষ করার শর্তে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড কে ৬৭ কোটি ৭৭ লাখ টাকার কার্যাদেশ প্রদান করে সড়ক বিভাগ, অনচ এ যাবত প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৮ শতাংশ। উল্লেখ থাকে যে ঢাকার ঝিলের আদলে দৃষ্টি নন্দন স্টিল আর্ড ডিজাইনের সেতু হবে। সেত দুটির প্রতিটির দৈর্ঘ্য ৬৮.৭০ মিটার ও প্রস্ত ১৩.৭০ মিটার।

নদীর পানির লেভেল থেকে সেতুর উচ্চতা পাঁচ(৫) মিটার। অবশ্য ব্রিজের দু’পাশের ঢাল কিভাবে মিশবে সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। সংবাদ সম্মেলনে আরো বলেন গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। দীর্য ৮ মাস পার হলেও প্রকল্পের কাজটি পুনরায় চালু না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে মারাত্মক ভাবে বিশেষ করে মুমূর্ষ রোগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন রুটের যাত্রী ও পণ্যবাহী পরিবহন।

সর্বোপরি সর্বস্তরের জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, এ ভোগান্তি নিরসনে বিভিন্ন সামাজিক সংগঠন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সভা, সমাবেশ, মানব বন্ধন, প্রতিবাদ সভা সড়ক ও জনপথ বিভাগের পদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ, সর্বশেষ বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে মতবিনিময় করলে তিনি নেতৃবৃন্দের উপস্থিতিতে সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার সাথে টেলিফোনে কথা বললে ১৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরুর কথা বললেও আজ ১৯ এপ্রিল। যা ইতিমধ্যে পার হয়েছে ২ মাসের অধিক সময়। এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
লিখিতে বক্তব্যে বলেন যার কারণে ২০ এপ্রিল ২৫, রবিবার সকাল ১০ টায় গল্লামারী ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত চালুর দাবিতে খুলনা নগরীর নূরনগরস্থ সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালনে দলমত নির্বিশেষে সকলকে আমাদের দাবি বাস্তবায়নে সক্রিয় অংশ গ্রহণের জন্য আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনা বাসির সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, নাগরিক সমাজের আহবায়ক আফম অ্যাডভোকেট মহাসিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, কেডিএস এর চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম শিমুল, উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, পল্টি ফিসের মহাসচিব এস এম সোহরাব হোসেন, নতুন তারা কল্যাণ সংস্থার সাইফুর মিনা,নাগরিক ফোরামের শেখ সোহেল, আমরা খুলনা বাসীর ডাঃ আব্দুস সালাম, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, শাকিল আহমেদ রাজা, কামরুল ইসলাম ভুট্টো প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।