1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতির মাধ্যমে শেষ হলো ‘মার্চ ফর গাজা’ - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতির মাধ্যমে শেষ হলো ‘মার্চ ফর গাজা’

  • প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বর গণহত্যা চালাচ্ছে এর প্রতিবাদে ডাকা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি গণজমায়েতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।

আজ শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।

বিকেল সোয়া তিনটার দিকে বিখ্যাত কারী আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান জনতার উদ্দেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান। এ সময় মাওলানা মিজানুর রহমান আজহারী স্লোগান দেন এবং লাখ লাখ জনতা ফিলিস্তিনের পতাকা ওড়ান। পরে একে একে অতিথিদের মঞ্চে আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অতিথিদের মঞ্চে ডেকে আনা হলেও তারা বক্তব্য দেননি। মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। সেখানে গাজাবাসীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি জানানো হয়। ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়।

এর আগে দুপুর দুইটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। মানুষের ভিড় রয়েছে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলিস্তান, দোয়েল চত্বর, রমনা পার্ক, মৎস্য ভবন মোড়, হাইকোর্ট ভবন ও নিউমার্কেটসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। ঢাকার বুকে যেন একখণ্ড ফিলিস্তিন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।