1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাগরদাঁড়ী ইউনিয়ন স্বাাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফিরোজ কবির 'কে ভ্রাম্যমান আদালতের জেল - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

সাগরদাঁড়ী ইউনিয়ন স্বাাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফিরোজ কবির ‘কে ভ্রাম্যমান আদালতের জেল

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর|| কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়ন স্বাাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি (মেডিকেল অফিসার) ফিরোজ কবির’কে দুই মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

ঘটনার বিবরণে জানা যায়, সার্জারি ও মেডিকেল সার্টিফিকেট না থাকায় কেশবপুর কপোতাক্ষ ক্লিনিকে রোগী র হার্নিয়া অপারেশন করার সময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।
শনিবার (১লা ফেব্রুয়ারী) রাত অনুমানিক ৯ টার দিকে কেশবপুর কপোতাক্ষ ক্লিনিকে (বায়সা গ্রামের) লুতফর রহমান ৬৫ বছর বয়সী রোগীর হার্নিয়া অপারেশন করছিলেন ফিরোজ কবির। এমতাবস্থায় অপারেশন থিয়েটারে রোগী র অপারেশন চলাকালীন সময়ে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি), হাসপাতালের কর্তব্যরত ৪ ডাক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (পুলিশ) উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময়,কথিত সার্জারি ডাক্তার ফিরোজ কবির এর ডাক্তারের সনদ ও কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন ।

উল্লেখ্য সার্জারি ও মেডিকেল সার্টিফিকেট না থাকায় রোগীর অপারেশন নিয়ম বহির্ভূত দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭০ ও ১৭১ ধারা মোতাবেক তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রোববার (২রা ফেব্রুয়ারী) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চাকুরীরত আলোচিত এই উপসহকারী মেডিকেল অফিসার সার্টিফিকেট ছাড়াই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, কেশবপুরের বিভিন্ন ক্লিনিকে বড় বড় অপারেশন করে আসছেন।

অপারেশনের সহযোগিতায় ক্লিনিকের ম্যানেজার আব্দুল আহাদ জানান, অপারেশন বা ডাক্তারির বিষয়ে তার কোন অভিজ্ঞতা নেই। অপর সহযোগী রিতা নামের এক নার্স জানান, তার নার্সের কোন প্রশিক্ষণ বা সনদপত্র নেই, অথচ তিনি ৬/৭ বছর ধরে কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিস সেন্টারে নার্স হিসেবে চাকরি করে আসছেন।

এছাড়া, অপারেশন থিয়েটারটি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরাজমান থাকায়, ভ্রাম্যমান আদালত অপারেশন থিয়েটারে অপারেশন নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড দেখতে পান। অপারেশনের সময় ফিরোজ কবির ভুয়া ডাক্তার হিসেবে কাজ করছিলেন এবং তার পরনে কোন গাউন বা মাক্স ছিল না, তিনি সেন্ডো গেঞ্জি পরে অপারেশন করছিলেন।

যদিও ভ্রাম্যমান আদালত ফিরোজ কবিরকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন, তবে অন্য অপরাধীদের ছাড় দেয়া ও ক্লিনিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় উপস্থিত জনতা বিরূপ মন্তব্য করেছেন।
কেশবেপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরিফ নেওয়াজ বলেন, ফিরোজ কবির উপসহকারী কমিনিটি মেডিকেল অফিসার সাগরদাঁড়ী ইউনিয়ন স্বাাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কর্মরত থাকা অবস্থায় একটি বে-সরকারি ক্লিনিকে অপারেশন করা-কালীন সার্জারি ও মেডিকেল সার্টিফিকেট না থাকায় ও অপারেশন নিয়ম বহির্ভূত দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭০ ও ১৭১ ধারা মোতাবেক তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।