1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || শহীদ বৃদ্ধিজীবীদের স্মরণ করার পাশাপাশি জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আহবান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান।

ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বক্তৃতা করেন বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সদস্য এরশাদ আলী, জি এম রফিকুল ইসলাম,মো. জাকিরুল ইসলাম, আতিয়ার পারভেজ,কে এম জিয়াউস সাদাত। এ সময় এম এ হাসান,নাজমুল হক পাপ্পু,মাশরুর মুর্শেদ,সেখ ইউসুফ আলী, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর,রকিবুল ইসলাম মতি,সেলিম গাজী,এম এ জলিল,কামরুল হোসেন মনি প্রমুখ উপস্থিত ছিলেন । দোয়া পরিচালনা করেন নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূণ্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সাংবাদিকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন,বিশ্বে স্বাধীনতার পক্ষে জনমত তৈরী করেন। আত্ম-উপলব্ধির এইদিনে শহীদ বুদ্ধিজীবীদের উত্তরাধিকারী হিসেবে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

নেতৃবৃন্দ বলেন,শহীদ বুদ্ধিজীবিদের তালিকায় ১৩ জন সাংবাদিকও রয়েছেন। এছাড়াও আরো অনেক সাংবাদিকের কথা শোনা যাচ্ছে। তাই একটি পূর্নাঙ্গ তালিকা করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।