1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কুয়েটে এনার্জি ফেস্ট ১.০ অনুষ্ঠিত - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

কুয়েটে এনার্জি ফেস্ট ১.০ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার শেয়ার হয়েছে

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা || খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “এনার্জি ফেস্ট ১.০”।

শুক্রবার (১৩ ডিসেম্বর) কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ ফেস্ট অনুষ্ঠিত হয়।এর জাতীয় পর্যায়ের ইভেন্টের মূল আকর্ষণ ছিলো কেস প্রতিযোগিতা (বাস্তবসম্মত সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার প্রতিযোগিতা),ক্যাড প্রতিযোগিতা (অংশগ্রহণকারীদের জন্য ডিজাইন দক্ষতা প্রদর্শনের একটি মঞ্চ) এবং পোস্টার উপস্থাপন (এনার্জি সম্পর্কিত নতুন ধারণা ও গবেষণা তুলে ধরারপ্রতিযোগিতা),যেখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা প্রদর্শন করেন।সারাদিনব্যাপী এই ৩টি প্রতিযোগিতা চলে এবং সন্ধ্যায় পুরষ্কারবিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের মূল উদ্দেশ্য এনার্জি সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের পরিচিতি জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা।দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী,গবেষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবটি এক অনন্য পরিবেশ তৈরি করে।

প্রোগ্রামটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ,এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান,আরএএসএস অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এনার্জি সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানআলী।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ফেস্টের কো-অর্ডিনেশন মো. মাহমুদুল আলম জানান,এই উৎসব কেবলমাত্র একটি প্রতিযোগিতামূলক ইভেন্ট নয়।এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের একটি মঞ্চ।

এনার্জি সেক্টরের উন্নতি সাধন করতে পারলে বিদেশি সরবরাহের ওপর নির্ভরশীলতা কমবে,অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবেও দেশীয় শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।