1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় বিআরডিবি ইউরেসপো প্রকল্পের সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে মানববন্ধন - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

কয়রায় বিআরডিবি ইউরেসপো প্রকল্পের সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ইরেসপো প্রকল্পের ম্যানেজার কয়রার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের অনিয়ম,দূর্নীতি ও হয়রানি মুলক কর্ম কান্ডের বিরুদ্ধে শাস্তি ও বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে কয়রা উপজেলার বিভিন্ন পল্লী উন্নয়ন মহিলা সমিতির ম্যানেজার ও সদস্যরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত ইরেসপো প্রকল্পের বিভিন্ন সদস্যদের সঞ্চয় উত্তোলন এবং ঋন বিতরনের ক্ষেত্রে হয়রানীমুলক আচারন করে থাকেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুন। সমিতির ঋনের টাকা পাশ করানোর জন্য তিনি অতিরিক্ত উৎকোচ আদায় করে থাকেন। এ ছাড়া তার কথা না শুনলে ঋনের টাকা দেওয়া হয় না। এমনকি তিনি সব সময় সদস্যদের সাথে খারাপ আচারন করে থাকেন। তার বিরুদ্ধে রয়েছে নানাবিধ অভিযোগ। যে কারনে সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের বদলি সহ শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন মহিলা সমিতির পক্ষে নারী নেত্রী শামছুন্নাহার বেগম,রেশমা খাতুন,পলি রানী মন্ডল,ছায়রা খাতুন, মুসলিমা আক্তার,হালিমা খাতুন,ছালমা আক্তার,সুফিয়া খাতুন প্রমুখ। মানব বন্ধন শেষে এ আর ডিও মোঃ আল মামুন এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।