1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে খুলনা জেলা ইজতেমা - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে খুলনা জেলা ইজতেমা

  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩১১ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর ময়ূরী আবাসিক এলাকায় তাবলীগ জামাতের আয়োজনে এই ইজতেমা শুরু হয়। আজ ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জেলা ইজতেমা।

খুলনা জেলা ইজতেমা ময়দানের দায়িত্বশীলরা জানান, প্রতিদিন ফজরের পর, যোহর/জুমা বাদ, আসর বাদ ও মাগরিব বাদ দেশ-বিদেশের আলেম-ওলামাগণ বয়ান দেবেন। এবার আরব, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের ভোপালের ৩৬ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন।

জেলা ইজতেমা ময়দানের জিম্মাদার মো. আতিকুর রহমান বলেন, তিন দিনের এই ইজতেমা ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার মুসল্লিরা এই ইজতেমায় অংশ নিয়েছেন।

দেখা যায়,খুলনার ময়ূরী আবাসিকের শেষ প্রান্তে ইজতেমা ময়দানে হাজার হাজার মুসল্লিরা অবস্থান নিয়েছেন। খুলনার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে এসেছেন। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কন্ট্রোল রুমে নিরাপত্তার দায়িত্বে থাকা হরিণটানা থানার এসআই ইসমাইল হোসেন বলেন, ইজতেমা ময়দানের চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। সিসি টিভি ক্যামেরার মাধ্যমে পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ ছাড়া মঞ্চের দুই পাশে দুটি টিম, প্রবেশ পথে আয়োজকদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করছে। প্রধান প্রবেশ পথে টহল টিম দায়িত্ব পালন করছে। ২৪ ঘণ্টা তিন শিফটে বিভক্ত হয়ে নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা জেলা ইজতেমাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণভাবেই ইজতেমা সম্পন্ন হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।